মসজিদে আর রহমানের দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

০১ জুলাই ২০২৩, ০৫:১৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
‘মসজিদে আর রহমান’-এর দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

‘মসজিদে আর রহমান’-এর দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন © টিডিসি ফটো

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক সাংবাদিক আতিকুর রহমান রুমন নিজের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে 'মসজিদে আর রহমান'-এর দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

শুক্রবার (৩০ জুন) বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে তাঁর মাতা মৃত ফেরদৌসী বেগমের প্রতিষ্ঠিত 'মসজিদে আর রহমান' জামে মসজিদের দ্বিতীয় ভবনের এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। 

এর আগে, 'মসজিদে আর রহমান'-এর প্রথম ভবনের নির্মাণকাজ শেষ হবার পর উদ্বোধন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এদিকে, ‘মসজিদে আর রহমান’ এর দ্বিতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন, গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম, সাজেদুর রহমান মোহন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এসরাফিল হোসেন, জিল্লুর রাহমান মাস্টার, আব্দুস সাত্তার, আব্দুল ওয়াদুদ, জাকিরুল ইসলাম জুয়েল, তারিকুল ইসলাম অরেঞ্জ, আতিকুর রহমান আতিক, আব্দুর রহিম পিন্টু, আতাউর রহমান, মিনহাজুল ইসলাম, মিল্টন খোন্দকার, রাশাদুজ্জামান পিয়াস, শাহাদৎ হোসেন, আব্দুল্লাহ ছোটন প্রমুখ। এসময় ফেরদৌসী বেগমের কবর জিয়ারত করেন তারা।

প্রসঙ্গত, এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী বেগম (৭৪) চলতি বছরের ১৩ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন থাকাকালে ইন্তেকাল করেন। সাংবাদিক আতিকুর রহমান রুমনের পিতা মৃত হাফিজুর রহমান কর্মজীবনে সরকারি চাকুরীজীবী ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন।

স্থানীয়রা জানান, ফেরদৌসী বেগম একজন পরহেজগার ও দানশীল মহিলা হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত থেকে মানবকল্যাণে কাজ করে গেছেন। এছাড়া, এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ফেরদৌসী বেগম ফাউন্ডেশনকে সুচারুভাবে পরিচালনা করতে যথেষ্ট দক্ষতা ও মেধার পরিচয় দিয়েছেন।

ট্যাগ: বিএনপি
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬