নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি: প্রধানমন্ত্রী

০১ জুলাই ২০২৩, ০৪:০৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
কোটালিপাড়ায় আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোটালিপাড়ায় আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি। কিছু মানুষ দেশের ভালো দেখতে পারে না, তারা চোখ থাকতে অন্ধ। 

শেখ হাসিনা বলেন, আমি দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবোই। যারা চায়নি দেশের উন্নয়ন হোক এটা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ

শনিবার (১ জুলাই) ‍দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনি এলাকা কোটালীপাড়ায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

কোটালীপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন। এ সময় তিনি দুটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।

বাংলাদেশে সমন্বিত নিউরো রিহ্যাবিলিটেশন সেবা সম্প্রসারণে বিএ…
  • ২৮ অক্টোবর ২০২৬
শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে ইরাকপ্রবাসী নিহত
  • ২৮ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে সেল্স অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর শপিংমলে হামলা, লুটের অভিযোগ
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জা…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্ত্রী-ছেলে ওমরায়, আরেক ছেলে ও মেয়ে নিউজিল্যান্ডে—মৃত্যুর স…
  • ২৮ অক্টোবর ২০২৬