গোপালগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী

০১ জুলাই ২০২৩, ০৩:২৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয়।
 
শনিবার (১ জুলাই) দুপুরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা ভবনের সামনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খান প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজের বিরতি শেষে কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। 

এর আগে এর আগে সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতু হয়ে বেলা সাড়ে  ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া পৌঁছান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। স্লোগানে স্লোগানে বরণ করে নেন প্রধানমন্ত্রীকে।

কোটালীপাড়া পৌঁছে  প্রথমে  উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কার্যালয় চত্বরে তিনটি গাছের চারা রোপণ করেন। এরপর অংশ নেন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। 

বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী তার টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে বিশ্রাম নেবেন। রাতে সেখানে তিনি রাত্রিযাপন করবেন। 

পরদিন ২ জুলাই সকাল ৯টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে নিজ বাড়িতে বিশ্রাম নেবেন। এরপর দুপুর ১টায় সড়কপথে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

শেষ মুহূর্তে ঢাকা সফর স্থগিত চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রীর
  • ৩০ মার্চ ২০২৬
নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প
  • ৩০ মার্চ ২০২৬
ইলন মাস্ককে সহায়তার প্রস্তাব জুকারবার্গের
  • ৩০ মার্চ ২০২৬
পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
  • ৩০ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence