মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু

০১ জুলাই ২০২৩, ০৩:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
জিসান রাজা ও আপন মালত

জিসান রাজা ও আপন মালত © সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেশনাল এলাকায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দিঘীরপাড় বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জিসান রাজা (১৭) উপজেলার মূলচর গ্রামের দুলু হালদারের একমাত্র ছেলে। অপরজন নিহত আপন মালত একই গ্রামের খুশি মালতের বড় ছেলে। 

নিহত জিসান রাজা তার পরিবারের একমাত্র ছেলে সন্তান। তার বড় ৩ বোন রয়েছে। জিসান ১০ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। করোনার কারণে বন্ধ হয়ে যায় তার লেখাপড়া বর্তমানে সে ইটালি যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বলে জানান জিসানের মা খালেদা বেগম।

অপরজন নিহত আপন মালত চাচা দেলু মালতের সঙ্গে ভাঙ্গারি দোকানে ব্যবসা করতেন। ৩ ভাই ও এক বোনের মধ্যে আপন সবার বড় ছেলে ছিল। বৃদ্ধ বাবার সংসারের হাল ধরতে করতেন চাচার সঙ্গে ভাঙ্গারির ব্যবসা। ছেলেকে হারিয়ে বৃদ্ধ খুশি মালত বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এ বিষয়ে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, জিসান রাজা তার দুই বন্ধু আপন ও রুবেল মালতকে গত কয়েকদিন যাবৎ মোটরসাইকেল চালানো শিখছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে তারা দিঘিরপাড় বাজার হতে পুরা বাজারের দিকে মটোরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। বৃষ্টির কারনে রাস্তা ভেজা থাকায় ও বেপোরোয়া গতির কারণে তারা নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে মোরসাইকেলে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে যায়। 

ওই সময় রাস্তা অনেকটা ফাকা থাকায় ঘটনার প্রায় ১০ মিনিট পর এলাকার লোকজন খবর পেয়ে নিহত জিসান রাজা ও আপন মালতকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করে। অপর আহত রুবেল মালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে বলে শুনেছি।  

দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম বলেন, দিঘিরপাড় বাজার হতে পুরা বাজার এলাকার দিকে যাওয়ার পথে রাত ১০ টার দিকে বেশনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের পুকুরে পরে যায় ৩ মোটরসাইকেল আরোহী। পরে তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতাল হতে মরদেহ নিয়ে আসে স্বজনরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নিহতের অভিভাবকরা জানায় তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। একারণে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ না করে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence