শেখ হাসিনা আর উন্নয়ন এক ও অভিন্ন: শিক্ষামন্ত্রী

০১ জুলাই ২০২৩, ১২:৪১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপুমনি

পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপুমনি © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দেশের উন্নয়ন এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৩০ জুন) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যুগপূর্তি, মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার কাজের যে বিশালত্ব, যে গভীরতা, তার কাজের যে বিশ্বময়তা, যে সুদূরপ্রসারী প্রভাব এবং ইতিহাসের ওপর তার যে প্রভাব, তা দিয়ে আজকে শেখ হাসিনা আর বাংলাদেশ একাকার হয়ে গেছে। শেখ হাসিনা এবং উন্নয়ন একাকার হয়ে গেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা জিল্লুর রহমান জুয়েলসহ অনেকে।

বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬