চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে ২ স্কুলছাত্রের মৃত্যু

৩০ জুন ২০২৩, ১১:৪৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
মোটরসাইকেল দূর্ঘটনা

মোটরসাইকেল দূর্ঘটনা © প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাফায়েত হোসেন (১৬) ও রাজন হোসেন (১৭)। নিহত সাফায়েত সদর উপজেলার আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে। রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে। তারা দু'জনই স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় পথচারী তুষার (৩০), রিয়াজ (২০) ও শোয়েব ইসলাম (১৮) আহত হয়েছেন। তাদের মধ্যে শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার, রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিক মিয়ার ছেলে এবং তুষারের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় চলন্ত মোটরসাইকেলে বসা আরোহীরা সেলফি তুলতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু'জন মারা যায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামনাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই দু'জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তুষার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দু'জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence