জমির আগাছা কাটার সময় বিদ্যুতায়িত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

৩০ জুন ২০২৩, ১০:২৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© প্রতীকী ছবি

জমির আগাছা কাটার সময় যশোরের চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে রেজাউল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে চৌগাছা-কোটচাঁদপুর সড়কে পাতিবিলা জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত আব্দুল ওয়াদুদের ছেলে এবং কাটগড়া ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই স্থানে বিদ্যুতের মেইন খুঁটির আর্থিংয়ের তারের সঙ্গে পার্শ্ববর্তী একটি চা-দোকানের আর্থিংয়ের তারের অবৈধ সংযোগ ছিল রেজাউল ইসলামের (৪৬) জমির আগাছার মধ্য দিয়ে।

আজ সকালে রেজাউল একটি বড় লোহার দা দিয়ে নিজের জমির আগাছা কাটার সময় অসাবধানতাবশত ওই আর্থিংয়ের তার কেটে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে। 

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। সেটি ময়নাতদন্তে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশে সমন্বিত নিউরো রিহ্যাবিলিটেশন সেবা সম্প্রসারণে বিএ…
  • ২৮ অক্টোবর ২০২৬
শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে ইরাকপ্রবাসী নিহত
  • ২৮ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে সেল্স অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর শপিংমলে হামলা, লুটের অভিযোগ
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জা…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্ত্রী-ছেলে ওমরায়, আরেক ছেলে ও মেয়ে নিউজিল্যান্ডে—মৃত্যুর স…
  • ২৮ অক্টোবর ২০২৬