রাতে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে ১৯ জেলায়

৩০ জুন ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ঝড়

ঝড় © ফাইল ফটো

আজ দেশের ১৯ টি জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সেই সাথে এসব জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৩০ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এ পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জনবল নেবে এনআরবি ব্যাংক, ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন
  • ০৮ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে নতুন অফিস সময়সূচি নির্ধারণ
  • ০৮ এপ্রিল ২০২৬
জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহ-সভাপতি
  • ০৮ এপ্রিল ২০২৬
‘বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্নাতকে দ্বিতীয় হল ছাত্রদলের সভাপতি, রাবি ছাত্রদলের অভিনন্দন
  • ০৮ এপ্রিল ২০২৬
close