রাজধানীর সদরঘাটে লঞ্চে আগুন

৩০ জুন ২০২৩, ১১:৫৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
লঞ্চে আগুন নেভানোর চেষ্টা

লঞ্চে আগুন নেভানোর চেষ্টা © সংগৃহীত

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ বেলা ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পেয়েছি আমরা। লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। 

জানা গেছে, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি চাঁদপুর ঘাটে সকাল থেকে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চটি যাত্রীশূন্য ছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।

ট্যাগ: আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close