মোটরসাইকেলে ৬ স্কুলছাত্রের ঈদ ভ্রমণ, দুই বন্ধুর মৃত্যু

২৯ জুন ২০২৩, ০৯:৪৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
উদ্ধারকাজ চলছে

উদ্ধারকাজ চলছে © সংগৃহীত

মেহেরপুরের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো জিসান (১৩) ও সামিউল ইসলাম বিজয় (১৪)।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৩টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ওই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানের পর একটি মোটরসাইকেলের সাথে আরেকটির ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সাথে ধাক্কা লাগে। এতে রক্তাক্ত জখম হয় জিসান। এ সময় চার বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত চারজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। সামিউলকে আইসিইউতে ভর্তি করা হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সামিউলও মারা যায়।

জিসান ও সামিউল ইসলাম বিজয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শোভন মল্লিক বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। অপর আহত দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence