সেমাই খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ

২৯ জুন ২০২৩, ০৬:৪২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তিরা

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তিরা © সংগৃহীত

চাঁদপুরে ঈদের দিন সেমাই খাওয়ার পর নারী ও শিশুসহ একই পরিবারের আট জন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে পাঁচ জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে এবং গুরুতর অসুস্থ তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে চাঁদপুর শহরের পুরানবাজারের মধ্য শ্রীরামদী শাহজাহান মাতবর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

অসুস্থরা হলো- শিশু আব্রাহাম (৩), নুর নবী (৩), আনন্দ (১৩), আঁখি বেগম (৩০), নূরজাহান (৩২) ও জাহানারা বেগম (৩৫)।

অসুস্থদের পরিবারের স্বজনরা জানান, ঈদের দিন সকালে নামাজের পর রান্না করা সেমাই খেয়ে আটজন অসুস্থ হয়ে পড়ে। এতে তারা সবাই প্রায় অচেতন।

স্থানীয় বাসিন্দা বাসুসহ আরো কয়েকজন জানান, সেমাই খাওয়ার পরই একই পরিবারের আটজন অসুস্থ হয়ে পড়েছেন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত কুমার জানান, অসুস্থদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে রান্না করা সেমাইয়ে বিষক্রিয়া ছিল কি না, তা এখনই বলা যাচ্ছে না।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close