শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

২৮ জুন ২০২৩, ০৯:২৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোদি। আজ বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী মোদি তাঁর চিঠিতে গুরুত্ব সহকারে উল্লেখ করেন যে, ঈদুল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসেবে কাজ করে। 

চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার এই উৎসব আমাদের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, সম্ভাব্য তারিখ জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬