কেন্দুয়ায় ৫ ঘন্টার ব্যবধানে প্রাণ গেল ৪ শিক্ষার্থীর

২৮ জুন ২০২৩, ০৩:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
নিহত ৪ শিক্ষার্থী

নিহত ৪ শিক্ষার্থী © ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক দুর্ঘটনায় পাঁচ ঘন্টার ব্যবধানে চারজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন সড়ক দুর্ঘটনায় এবং অন্য একজন বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৭ জুন) দুপুর দেড়টা থেকে বিকাল ছয়টার মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

নেত্রকোনার কেন্দুয়ায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দীন ইসলাম বাবু (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এলাকাবাসী জানায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের কেন্দুয়া -আঠারোবাড়ি সড়কের  শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দীন ইসলাম বাবু কেন্দুয়া  উপজেলার রায়পুর গ্রামের আব্দুল কাইউমের ছেলে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় সায়মা শাহজাহান একাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিল।

এদিকে, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের বকুল মিয়ার ছেলে জয় মিয়া (১৫) দুপুরের দিকে নিজের ঘরের ফ্রিজের কাছে রাখা ঠেলা জাল আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান। তিনি স্থানীয় জয়নাথ করোনেশন ইনস্টিটিউটের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

অপরদিকে পিকআপের সাথে সংঘর্ষে বোরহান আল মোজাম্মেল (২১)  ও কৌশিক সাহা (২৪) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৬টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কেন্দুয়া-মদন সড়কের গোগ বাজার পর্যটন এলাকায় দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় মদন থেকে কেন্দুয়ার দিকে আসা পিকআপের সাথে সংঘর্ষে বোরহান আল মোজাম্মেল ও তার বন্ধু কৌশিক সাহা গুরুতর আহত হয়। পরে আহত দুইজনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন।  অন্যজন গুরুতর আহত কৌশিক সাহা (২০), ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত বোরহান ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিল এবং কাউরাট গ্রাম নিবাসী অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল কাইয়ুমের ছেলে। অন্যজন ব্যবসায়ী শংকর সাহার ছেলে কৌশিক সাহা। তিনি উপজেলার আরামবাগ এলাকার বাসিন্দা এবং ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন। 

কেন্দুয়া থানার উপপরিদর্শক শফিউল আলম পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা কবলিত পিকআপ এবং বাস উদ্ধার করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারের সমালোচনা করে গ্রেপ্তার সেই নারীকে জামিন দিলেন আদালত
  • ২৮ অক্টোবর ২০২৬
এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জে…
  • ২৮ অক্টোবর ২০২৬
ট্রাক থামিয়ে ইয়াবা লুট, নেপথ্যে পুলিশ-সোর্স!
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট…
  • ২৮ অক্টোবর ২০২৬
জীবন নিয়ে সংশয়, এমপির ছেলেকে ইঙ্গিত করে ফেসবুকে কী লিখেছিলে…
  • ২৮ অক্টোবর ২০২৬
১,১৬৯ পদে ৫৪ জেলায় জনবল নিয়োগ দেবে ই-জোন এইচআরএম লিমিটেড, …
  • ২৮ অক্টোবর ২০২৬