ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

২৮ জুন ২০২৩, ০২:২৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ঈদের নামাজ আদায় করছেন মুসুল্লিরা

ঈদের নামাজ আদায় করছেন মুসুল্লিরা © সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করেছেন কয়েকশত মুসল্লি। 

বৃষ্টির কারণে বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমড়া জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল দশটার দিকে রাখালতলী পুরাতন মসজিদের ইমাম জয়নাল ফকির ঈদের জামাতের ইমামতি করেন।

স্থানীয় মাইটকুমড়া গ্রামের বাসিন্দা মো. আকতার হোসেন বলেন, এবার খুব ভোর থেকেই বৃষ্টি। তাই মসজিদের বাইরে নামাজ আদায় করা সম্ভব হয়নি। মাইটকুমড়া জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাঁটাগড় গ্রামের বাসিন্দা মো. মাহিদুল হক বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরি সহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলি গঙ্গানন্দপুর, দিঘিরপাড়সহ অন্তত দশটি গ্রামের বেশ কিছু মানুষ ঈদ উদযাপন করছেন। তবে বৃষ্টির কারণে মাঠে সাজসজ্জা ও নামাজ আদায় করা যায়নি। মসজিদের মধ্যে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন এবং বারটার দিকে পশু কোরবানি দেওয়া হয়। 

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে এসব গ্রামে ঈদ উদযাপন করা হয়েছে। আজ ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করেন।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close