সৌদি আরবের সঙ্গে মিল ভোলার ১৪ গ্রামে ঈদ উদযাপন

২৮ জুন ২০২৩, ০৯:৫২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ভোলায় একটি ঈদের জামাত

ভোলায় একটি ঈদের জামাত © সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বুধবার (২৮ জুন) পবিত্র ঈদুল আযহা উদযাপন করছেন। তারা সুরেশ্বর দরবারে পীর ও সাতকানিয়া অনুসারী এবং প্রায় শতাধিক বছর ধরে এভাবে ঈদ উদযাপন করে আসছেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে দুই শতাধিক মানুষ জামাতে অংশ নেন।

ঈদ জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা মো. মজনু মিয়া। এছাড়া পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ আদায় শেষে তারা গরু কোরবানি দেন। একদিন আগে ঈদ উদযাপন করতে পেরে তারা ভীষণ আনন্দিত বলে জানিয়েছেন।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close