ইসির নিবন্ধন পেল বাংলাদেশ জাসদ

১৯ জুন ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
বাংলাদেশ জাসদ

বাংলাদেশ জাসদ © লোগো

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির প্রতীক মোটর গাড়ি (কার)। উচ্চ আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪২ টি।

সোমবার (১৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া জানান, আদালতের আদেশে বাংলাদেশ জাসদ নামে আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে, দলের প্রতীক মোটর গাড়ি (কার)।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ভেঙে দলটির একাংশের নেতারা বাংলাদেশ জাসদ গঠন করেন। দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬