বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনেই হাসপাতালে ভর্তি ২৮৫ জন

১৫ জুন ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
চিকিৎসাধীন ডেঙ্গু রোগী

চিকিৎসাধীন ডেঙ্গু রোগী © ফাইল ছবি

ঢাকায় ক্রমশ ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত একদিনেই সর্বোচ্চ ২৮৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: আইন বিভাগের আসন নিয়ে গ্যাঁড়াকলে বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪ হাজার ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯৩৯ জন।

এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১২১ জন। ঢাকায় ২ হাজার ৩৫৮ এবং ঢাকার বাইরে ৭৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগ: ডেঙ্গু
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close