সিরাজগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩

১৫ জুন ২০২৩, ১২:০০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM

© প্রতীকী ছবি

সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সোয়া ১০ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাযাত্রী অজ্ঞাতপরিচয় দুই নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি বদরুল কবীর জানান, বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি।

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
  • ৩১ মার্চ ২০২৬
‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence