অনলাইনে দেশবিরোধী অপপ্রচার বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

১৪ জুন ২০২৩, ০৬:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © ফাইল ছবি

অনলাইনে দেশবিরোধী অপপ্রচার, জুয়াসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার (১৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯ তম সভায় এ তথ্য জানানো হয়। কমিটির পডক্ষ থেকে সাইবার ক্রাইম বিরোধী অভিযান জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ। এসময় কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সংসদ সদস্য মো. হাবিবর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে জানানো হয়, পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ডোপ টেস্ট, বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতাধীন ঢাকাস্থ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ডোপ টেস্ট এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (পার্বত্য জেলাসমূহ) গঠনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া অনলাইনে জুয়া, সামাজিক মিডিয়া ফেসবুকে দেশবিরোধী অপপ্রচারসহ নানাবিধ অপরাধ কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। কমিটির দ্বিতীয় রিপোর্ট চলতি অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬