‘পাঠ্যপুস্তকে মানবাধিকার আরও বিস্তারিত তুলে ধরতে হবে’

২৯ মে ২০২৩, ১০:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারে অতিথিরা

রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারে অতিথিরা © টিডিসি ফটো

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন বলেছেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শিশুদের জন্য তাদের উপযোগী করে মানবাধিকারের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এর ফলে তাদের মধ্যে মানবিক গুণাবলী তৈরি হবে।

সোমবার (২৯ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জার্মান সংস্থা নেটজ‘র আয়োজনে ‘মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে দ্বন্দ্ব, সংবেদনশীলতা ও মানবাধিকার শিক্ষা: সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. কামাল উদ্দিন বলেন, সমাজে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে। তাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন হিজড়া, প্রতিবন্ধীসহ অন্যান্যদের সম্পর্কে অনেক বেশি জানাতে হবে। তাদেরকে জানাতে হবে আমরা সবাই মানুষ এবং সবার সমান অধিকার রয়েছে।

বর্তমান বিশ্বে ইনফরমেশন সুপার হাইওয়েতে সব কিছু উন্মুক্ত। জ্ঞানের বিস্তৃতির কোন সীমা নেই। আমাদের শিশুদের বোঝাতে হবে এই ইনফরমেশন সুপার হাইওয়েতে কোনটি ভালো আর কোনটি খারাপ। এতে সে খারাপ কিছু গ্রহণ করা থেকে বিরত থাকবে। তাদেরকে মুক্তিযুদ্ধ, সংবিধান সম্পর্কে জানাতে হবে—যুক্ত করেন ড. কামাল উদ্দিন।

সেমিনারে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে মানবাধিকার সচেতনতার বিষয়টি কিভাবে আছে তা নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সোহরাব উদ্দিন মণ্ডল এবং আফসানা বিনতে আমিন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান সম্পাদক অধ্যাপক ড. সন্তোষ কুমার ঢালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের প্রভাষক শিল্পী রানী সাহা, গণস্বাক্ষরতা অভিযান’র উপপরিচালক তপন কুমার দাস।

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence