বাবা শ্রেষ্ঠ শিক্ষক, মেয়ে হলেন শ্রেষ্ঠ শিক্ষার্থী

১৯ মে ২০২৩, ১২:৪১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
ছবিতে বাবা ও মেয়ে

ছবিতে বাবা ও মেয়ে © ফাইল ফটো

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এর ইন্দুরকানী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে (মাদরাসা) আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক খান মো: নাসির উদ্দিন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তারই মেয়ে সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নাজিয়া নওরীন।

বৃহস্পতিবার উপজেলার বিচারক প্যানেল যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলার বিচারক প্যানেলে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেছা খানম, কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের ও একাডেমিক সুপারভাইজার অশোক রায়।

বিচারক প্যানেলেও দেওয়া ফলাফলে বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন মো. আরিফুজ্জামান এবং কলেজ শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন মো. মাসুদুজ্জামান। বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান করা হয়েছে সাবেরা সুলতানাকে এবং মাদ্রাসা শাখায় শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে শরীফ সুলতান মাহমুদকে। একই সঙ্গে কলেজ শাখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন সঞ্জিত কুমার সাহা। 

এছাড়া বিদ্যালয় শাখায় উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়। মাদ্রাসা শাখায় শেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে চানসিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসা ও কলেজ শাখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ইন্দুরকানী সরকারি কলেজ।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence