মেট্রোরেল চলাচলের সময় আরও ৬ ঘণ্টা বাড়ছে

১৮ মে ২০২৩, ১২:২১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রোরেলে নতুন সময়সূচি নির্ধারণ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে। জানা গেছে, আগামী ২১ মে থেকে এই সূচি কার্যকর করা হবে।

বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এদিন নতুন সময়সূচি ছাড়াও লাইন-৬, অন্য আলইনগুলোর অগ্রগতির বিষয়ে অবহিত করবেন।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের নয়টি স্টেশনই চালু আছে। মঙ্গলবার মেট্রোরেলের সপ্তাহিক বন্ধ ছাড়া বাকি দিন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেলে যাত্রীরা যাতায়াত করতে পারছেন। নতুন সময়সূচি নিয়ে জানা যায়, ২১ মে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০ মিনিট পরপর, বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট পরপর, বিকেল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পরপর এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence