সাংবাদিক আজহার মাহমুদ আর নেই

১৪ মে ২০২৩, ০৮:৪৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM

© সংগৃহীত

ক্যাম্পাস লাইভের প্রধান সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন—ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

রবিবার (১৪ মে) বিকাল পৌনে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
আজহার মাহমুদ সম্প্রতি লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তার স্ত্রী একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন।

আজহার মাহমুদ দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন, ভয়েস অব আমেরিকা, বৈশাখী টিভি ও বাংলাদেশ টেলিভিশনে অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

এদিকে তার অকাল মৃত্যুতে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি ও ক্র্যাব পরিবার তাৎক্ষণিক এক শোকবার্তা জানিয়েছে। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা আজহার মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close