মিয়ানমারে মূল আঘাত হানবে ঘূর্ণিঝড় মোখা, ঝুঁকি কমেছে বাংলাদেশের

১৪ মে ২০২৩, ১২:৩৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM
আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন

আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন © সংগৃহীত

বঙ্গোাপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারে মূল আঘাত হানতে পারে। এতে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে। আজ রোববার (১৪ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ দেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এতে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকি ছিল, এখন ততটা নেই।’

মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সাইক্লোন আই বা ঘূর্ণিঝড়ের কেন্দ্র টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করায় বাংলাদেশের ঝুঁকি কমে এসেছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফে পরবর্তী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে।

তিনি আরও বলেন, মোখার মূল অংশ মিয়ানমারের সিটওয়ে এলাকা দিয়ে অতিক্রম করায় কক্সবাজার, টেকনাফ অঞ্চলে ঝুঁকি কম। বেশি ঝুঁকি হবে মিয়ানমারে।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close