স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে দুধ দিয়ে গোসল যুবকের

১২ মে ২০২৩, ০৬:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

© সংগৃহীত

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করলেন মো. সিরাজ শেখ (৩৩) নামের এক যুবক। তার এমন কাণ্ডে এলাকায় হৈচৈ পড়ে গেছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে। 

জানা যায়, বাইখির চৌরাস্তা এলাকার মুজিবর শেখের ছেলে মো. সিরাজ শেখ একই এলাকার আফসার শেখের মেয়ে ইতি বেগমকে (২৮) বিয়ে করেন। ১৩ বছরের সংসার জীবনে তাদের ১১ বছরের একটি ছেলে রয়েছে। কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়। দুই বছর আগে আদালতে মামলা হয়। উভয়ই একে অপরের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে, চলতি বছরের ৯ মে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তির পর আজ সিরাজ শেখ খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করেন। 

এ বিষয়ে সিরাজ শেখ বলেন, বিয়ের পর কয়েক বছর পর থেকে সংসারে অশান্তি বাড়তে থাকে। সে আমার নামে মামলা করে হয়রানি করতে থাকে। মামলার একপর্যায়ে নিয়ত করি স্ত্রীর হাত থেকে মুক্তি পেলে এক মণ দুধ দিয়ে গোসল করব। নিয়ত পূর্ণ করলাম।

এনসিটিবিতে দাঁড়িপাল্লা-নৌকাকাণ্ড, এবার বদলি সিনিয়র ৪ কর্মকর…
  • ২৯ অক্টোবর ২০২৬
নাটোরে শাকিল হত্যায় সরাসরি জড়িত প্রবাসী রাসেল, এমপিপুত্রও…
  • ২৯ অক্টোবর ২০২৬
বন্ধ ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল, ব্যবস্থা নিতে ভিডিওর অপেক…
  • ২৯ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে হোন্ডা প্রাইভেট লিমিটেড, আবেদন ২৬ নভ…
  • ২৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি
  • ২৯ অক্টোবর ২০২৬
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব মূল্যায়ন কমিটির
  • ২৯ অক্টোবর ২০২৬