আজ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে ‘মোখা’

১২ মে ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
বঙ্গোপসাগরে অবস্থানরত ‘মোখা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে

বঙ্গোপসাগরে অবস্থানরত ‘মোখা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে © ফাইল ছবি

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত ‘মোখা’। এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে, ঘণ্টায় ১১ কিমি বেগে উত্তর দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় উত্তর দিকে আরও অগ্রসর হবে ‘মোখা’। শুক্রবার (১২ মে) সকালে আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বৃহস্পতিবার রাতে ভারতের আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে বলে আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। রোববার দুপুরে কক্সবাজার এবং মিয়ানমারের কায়াকপুরের মধ্যে আছড়ে পড়তে পারে ‘মোখা’।

প্রবল ঘূর্ণিঝড় ওই অঞ্চলের মধ্যে দিয়ে ঝড় অতিক্রম করতে পারে। এ সময় মোখার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১৭৫ কিমি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরো উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও আরো ঘণীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার উদ্যােগে পাঁচ শতাধিক হিজাব বিতরণ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চার উদ্দেশ্যে জাতীয় শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা করবে সরকার 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
৪৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে দুই দলের ‘ভাগাভাগি’, মানদ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বার্তা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
রেজাউল হত্যায় ৪০ জনের আগাম জামিন, উচ্চ আদালতে যাচ্ছে জামায়াত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬