ঘূর্ণিঝড় মোখা: নিরাপদ আশ্রয়ে শত শত লাইটার জাহাজ

১২ মে ২০২৩, ০১:০১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
নদীতে সারিবদ্ধ লাইটার জাহাজের অবস্থান

নদীতে সারিবদ্ধ লাইটার জাহাজের অবস্থান © সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে বঙ্গোপসাগর থেকে শত শত লাইটার জাহাজ কর্ণফূলী নদীতে নিরাপদ আশ্রয়ের জন্য অবস্থান নিয়েছে।

গত কয়েকদিন ধরেই কর্ণফূলী নদীতে আসতে শুরু করে লাইটার জাহাজগুলো। আজ বৃহস্পতিবার (১১ মে) কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উজানে কালুরঘাট সেতুর ভাটিতে শত শত লাইটার জাহাজকে অবস্থান করতে দেখা গেছে। স্বাভাবিক দিনে এসব লাইটার জাহাজ বঙ্গোপসাগরের মোহনায় অবস্থান করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত দুই নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল রয়েছে। সংকেত বাড়লে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে ১২ মে সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close