দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

১১ মে ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের দুটি বিভাগে বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ৭২ ঘণ্টায় কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জনানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত ‍শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর তীব্র তাপপ্রবাহ ও দেশের অন্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের ১০ নির্দেশনা

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টার তাপমাত্রা কমতে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

ঘূর্ণিঝড় ‘মোখা’ প্রসঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ (১১ মে, ২০২৩) সকাল ৬টায় একই এলাকায় (১১.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে আগামীকাল (১২ মে, ২০২৩) সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তী সময়ে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close