মেয়র জাহাঙ্গীর আলমের রিট খারিজ, নির্বাচনে থাকতে পারছেন না

০৮ মে ২০২৩, ০৩:৩০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম © সংগৃহীত

গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে গাজীপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছেন না এই স্বতন্ত্র প্রার্থী। জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সোমবার (০৮ মে) শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। এর আগে প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এই আবেদন করেন। 

গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাছাইকালে একটি খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ঋণের জামিনদার হওয়ার কারণে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। তবে তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। এর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।

৮ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৯ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ: জাতীয়
দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের …
  • ২৯ অক্টোবর ২০২৬
যাঁদের হাতে জাতির প্রথম অক্ষর, তাঁদের জীবনের শেষ অধ্যায়ে ম…
  • ২৯ অক্টোবর ২০২৬
বাঁশঝাড় থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
  • ২৯ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে ১০০ ফুট টাওয়ারের মাথায় তরুণী, শেষ পর্যন্ত অনলা…
  • ২৯ অক্টোবর ২০২৬
৫ ঘণ্টা পর অবশেষে রওনা হলো প্রধানমন্ত্রীর বিমান, দেখুন সরাস…
  • ২৯ অক্টোবর ২০২৬
পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা
  • ২৯ অক্টোবর ২০২৬