ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

০৮ মে ২০২৩, ০২:৪৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
মোটরসাইকেল দূর্ঘটনা

মোটরসাইকেল দূর্ঘটনা © প্রতীকী ছবি

গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন কিশোর নিহত হয়েছেন। রোববার রাত ১২টার পর ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছুটফা গ্রামের শোকর শেখের ছেলে জামির শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৬) ও ডাবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক বলেন, ছুটফা গ্রামের হাসান সরদার ট্রলি চালক। তার ট্রলির যন্ত্রপাতি কেনার জন্য রোববার রাতে ওই তিন কিশোর ছুটফা গ্রাম থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরে যায়। ট্রলির যন্ত্রপাতি কিনে মোটরসাইকেলে করে তারা গ্রামে ফিরছিল। মোটরসাইকেলটি সোনাশুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই জামির শেখ নিহত হয়।

আরো পড়ুন: ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর বেরোবি, ক্লাস শুরু মঙ্গলবার

আহত হাসান সরদার ও তাজিম শেখকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে সোমবার ভোরে  ওই দুই কিশোরের মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ তিনটি নিহতদের গ্রামের বাড়িতে রয়েছে। বিষয়টি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ টেক কেয়ার করবে।

 

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence