গাজীপুরে টুপির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

০৭ মে ২০২৩, ১১:২১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
গাজীপুরে টুপির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরে টুপির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় একটি টুপি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (৭ মে) রাত সাড়ে ৯টায় গাজীপুরের সাতাইশ এলাকার জিজে ক্যাপ অ্যান্ড হেডওয়ার লিমিটেড নামক কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, গাজীপুর ও উত্তরাসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা কাজ করছে।

স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির পাঁচতলায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন। কারখানার ভেতর আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা তাড়াহুড়ো করে কারখানা থেকে নেমে সড়কে অবস্থান নেন।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের আরও ৫টিসহ মোট ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, কারখানার ভেতরে কোনো শ্রমিক নেই। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close