কলাবাগান ক্রীড়াচক্র মাঠে শিক্ষামন্ত্রীর মায়ের জানাজা আজ

০৬ মে ২০২৩, ১১:৩৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার মা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার মা © ফাইল ফটো

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আজ রবিবার (৭ মে) বাদ আছর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এ খায়ের এ তথ্য জানান।

এর আগে গতকাল শনিবার (৬ মে) বেলা পৌনে ১২টায় রাজধানীর কলাবাগানস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর। রহিমা ওয়াদুদ কলাবাগান লেকসার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ শোক জানিয়েছেন। তার মৃত্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জয়ী মির্জা ফয়সল
  • ২৯ অক্টোবর ২০২৬
হাসপাতাল-মেডিকেল কলেজে জিয়া, খালেদা ও তারেকের বই রাখার সেই …
  • ২৯ অক্টোবর ২০২৬
প্রবাসী শ্রমিকদের নিরাপত্তায় ব্যর্থ মন্ত্রণালয় ও দূতাবাসের …
  • ২৯ অক্টোবর ২০২৬
ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি, রাফিনিয়াকে নিয়ে শঙ্কা
  • ২৯ অক্টোবর ২০২৬
দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের …
  • ২৯ অক্টোবর ২০২৬
যাঁদের হাতে জাতির প্রথম অক্ষর, তাঁদের জীবনের শেষ অধ্যায়ে ম…
  • ২৯ অক্টোবর ২০২৬