চলে গেলেন ঢাবির সাবেক ছাত্র ও তথ্যমন্ত্রীর প্রিয় সেই শিক্ষক

০৬ মে ২০২৩, ০১:১২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের স্কুলজীবনের শিক্ষক মোহাম্মদ ইসহাক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের স্কুলজীবনের শিক্ষক মোহাম্মদ ইসহাক © সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের স্কুলজীবনের প্রিয় শিক্ষক মোহাম্মদ ইসহাক। তার খোঁজ নিতে বায়েজিদ থানার টেক্সটাইল ৩ নম্বর রোডের বাসায় গিয়েছিলেন তিনি। পা ছুঁয়ে সালাম করেছিলেন। শিক্ষক মোহাম্মদ ইসহাক শুক্রবার (৫ মে) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

নগরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি থাকতেন ব্যাটারিগলির বাসভবনে। বরেণ্য শিক্ষাবিদ চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অবসর পর্যন্ত কর্মরত ছিলেন সরকারি মুসলিম হাইস্কুলে। ১৯৯৪ সালে প্রধান শিক্ষকের পদ থেকে অবসরে গেলেও বাসায় ইংরেজি বিষয়ে পড়াতেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করার পর বৈরুতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি নেন মোহাম্মদ ইসহাক। পরে শিক্ষকতা পেশায় যুক্ত হন।

২০১৯ সালে শিক্ষকের সান্নিধ্যে এসে আবেগাপ্লুত হন তথ্যমন্ত্রী। ‘শিক্ষকতায় না এলে তিনি সচিব হতেন’ তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেছিলেন, আমি তো সেখানে যাব না বলে আগে থেকেই ঠিক করেছিলাম।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬