ঢাকার ৯ থানার জন্য চালু হচ্ছে নতুন পাসপোর্ট অফিস

০৬ মে ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর)

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) © সংগৃহীত

রাজধানীর বাসিন্দাদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিসের যাত্রা শুরু হচ্ছে। আজ শনিবার (৬ মে) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ঢাকার ৯টি থানার বাসিন্দাদের জন্য চালু হচ্ছে নতুন পাসপোর্ট অফিস। এর নাম হবে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর)। আগামীকাল রোববার (৭ মে) থেকে এর কার্যক্রম শুরু হবে।

এ সংক্রান্ত এসএমএসে বলা হয়েছে, ‘মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল থানার ই-পাসপোর্ট সেবা আগামী ০৭ মে ২০২৩ খ্রিঃ থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) হতে দেওয়া হবে।’

সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পরীক্ষা-ভাইভা-নি…
  • ২৯ অক্টোবর ২০২৬
দিনেশ ত্রিবেদীর বহিষ্কারের দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাও, পু…
  • ২৯ অক্টোবর ২০২৬
সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরাতে আল্টি…
  • ২৯ অক্টোবর ২০২৬
রাজশাহীতে নিজ বাড়ির ছাদে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
  • ২৯ অক্টোবর ২০২৬
বাগদাদ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়ার সুযোগ পেলেন কুষ্টিয়া…
  • ২৯ অক্টোবর ২০২৬
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
  • ২৯ অক্টোবর ২০২৬