ঢাকার ৯ থানার জন্য চালু হচ্ছে নতুন পাসপোর্ট অফিস

০৬ মে ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর)

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) © সংগৃহীত

রাজধানীর বাসিন্দাদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিসের যাত্রা শুরু হচ্ছে। আজ শনিবার (৬ মে) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ঢাকার ৯টি থানার বাসিন্দাদের জন্য চালু হচ্ছে নতুন পাসপোর্ট অফিস। এর নাম হবে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর)। আগামীকাল রোববার (৭ মে) থেকে এর কার্যক্রম শুরু হবে।

এ সংক্রান্ত এসএমএসে বলা হয়েছে, ‘মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল থানার ই-পাসপোর্ট সেবা আগামী ০৭ মে ২০২৩ খ্রিঃ থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) হতে দেওয়া হবে।’

বাগদাদ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়ার সুযোগ পেলেন কুষ্টিয়া…
  • ২৯ অক্টোবর ২০২৬
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
  • ২৯ অক্টোবর ২০২৬
২০ ইন্টার্ন নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৭ নভেম্বর পর্যন…
  • ২৯ অক্টোবর ২০২৬
‘ফায়ার ফাইটের জন্য’ জানালায় গ্রিল না থাকা সেই ভবনের ৫ সিঁড়ি…
  • ২৯ অক্টোবর ২০২৬
৯ বছরের সংসার ও সন্তান রেখে উধাও স্ত্রী, দুধ দিয়ে গোসল প্রব…
  • ২৯ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির দাফন স…
  • ২৯ অক্টোবর ২০২৬