ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

০৬ মে ২০২৩, ০৮:১৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে দুই সরকারপ্রধানের এ বৈঠক হয় বলে জানিয়েছে বাসস। গত বছরের ২৫ অক্টোবর সুনাক দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই নেতার এ বৈঠক হয়।

এসময় পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত হাই কমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজা তৃতীয় চার্লসের অভিষেকে যোগ দিতে কাল লন্ডন যাবেন প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক (ছবি: বাসস)

এর আগে লন্ডনের পল মলে কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউসে দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্ভ্যথনা জানান কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। সম্মেলনে রাজা তৃতীয় চালর্স সরকারপ্রধানদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এরপর লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটেনের রাজা ও রানীর রাজ্যাভিষেকের আগে সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬