ঢাকার তীব্র ভূমিকম্প নিয়ে যা জানা যাচ্ছে

০৫ মে ২০২৩, ০৮:১৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে

ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে © ইন্টারনেট

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ৫.৫৭ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ঢাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ঢাকার দোহারে।

ভূমিকম্পের সময় রাজধানীর অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। তবে ভূকম্পনে জেগে ওঠেন সবাই। পরে বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা গেছে অনেককে। মানুষ বহুতল ভবন নিচে নেমে আসেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

যদিও ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। পরে কমিয়ে ৪ দশমিক ৩ বলে জানায়। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close