বশেমুরবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ঢাবি উপ-উপাচার্যসহ তিনজন

০৪ মে ২০২৩, ০২:৫৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. মো. ফরিদুল আলম এবং অধ্যাপক ড. চয়ন কুমার সাহা

অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. মো. ফরিদুল আলম এবং অধ্যাপক ড. চয়ন কুমার সাহা © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাকসুদ কামালসহ তিনজনকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৮(১)(ছ) ও ১৮(৩) অনুযায়ী তিন জন বিশিষ্ট শিক্ষাবিদকে আগামী ৩ বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।

আরো পড়ুন: ঢাবির ৩ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড চলছে

মনোনয়নপ্রাপ্ত তিন শিক্ষাবিদ হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল আলম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবি আইন ২০০১ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী সংস্থা রিজেন্ট বোর্ড৷ আইনের ১৮,১৯ এবং ২০ নং ধারায় রিজেন্ট বোর্ড সম্পর্কে বলা হয়েছে।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close