ঢাকাসহ ১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

০৪ মে ২০২৩, ১২:০৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ঢাকাসহ ১৯  অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

ঢাকাসহ ১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা © সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোরসহ দেশের ১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ৭ মে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ

এদিকে, আগামী ৭ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তীতে এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। বুধবার (৩ মে) আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে, এখনই এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close