১৬ আগস্ট পর্যন্ত জামিনে থাকছেন মতিউর রহমান

০৩ মে ২০২৩, ০৭:৫৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান © ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে আগামী ১৬ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০৩ মে) আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ দেন।

হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আইনজীবীর মাধ্যমে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।

এছাড়াও আদালত মামলার পরবর্তী শুনানির দিন ১৬ আগস্ট ধার্য করেছেন বলে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার জানিয়েছেন।

গত ২৯ মে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান শামস ও একজন ক্যামেরা পারসনের বিরুদ্ধে অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক ডিজিটাল আইনে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে গত ২ এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি  মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬