প্রথম আলোর কার্যালয়ের সামনে পুলিশ

৩০ মার্চ ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
প্রথম আলোর কার্যালয়ের প্রবেশদ্বারে পুলিশের অবস্থান

প্রথম আলোর কার্যালয়ের প্রবেশদ্বারে পুলিশের অবস্থান © সংগৃহীত

রাজধানীর কাওরানবাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপূর্ব হাসান বলেন, দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি খবরকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংগঠন প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করতে চেয়েছিল। আমরা তা করতে দেইনি। সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, বুধবার (২৯ মার্চ) রাতে দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, স্টাফ রিপোর্টার শামসুজ্জামানের নাম উল্লেখ করে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন আব্দুল মালেক ওরফে মশিউর মালেক নামে এক ব্যক্তি।

একই দিন গভীর রাতে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ঢাকা মহানগর উত্তর ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। এতে আসামি করা হয় প্রথম আলো সাভার প্রতিনিধি শামসুজ্জামানকে।

অন্যদিকে বাংলাদেশে সাংবাদিকদের ওপর সাম্প্রতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। 

বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্বাচনে সংবাদ সংগ্রহকারীদের ওপর সহিংসতা, আল জাজিরার লন্ডনভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপরে হামলা, ঢাকা ট্রিবিউনের ফটোসাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিককে আটকের খবর তাদের উদ্বিগ্ন করেছে।

মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬