হবিগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
শিবলু মিয়া

শিবলু মিয়া © সংগৃহীত

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে কলেছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিবলু মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার এসআই প্রিয়তোষ দাশ।

অভিযুক্ত শিবলু মিয়া সিলেট পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল এবং একই জেলার চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার ছেলে।

আরও পড়ুন: বাংলাদেশে কর্মী নেবে বিশ্বব্যাংক, যোগ্যতা স্নাতক।

গ্রেপ্তার প্রসঙ্গে এসআই প্রিয়তোষ বলেন, গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার বিস্তারিত তথ্য পরে জানাবেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা ও গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ওই শিক্ষার্থীর বাবা।

ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত ফলাফল প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence