হবিগঞ্জে বাস উল্টে নিহত ৪, বহু হতাহতের আশঙ্কা

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
দূর্ঘটনাকবলিত বাস

দূর্ঘটনাকবলিত বাস © সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ি এলাকায় বাস উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট থেকে হবিগঞ্জমুখী বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা গাড়ির নিচে আরও নিহত আছেন কি না তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence