জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর 

০৬ জানুয়ারি ২০২৩, ০৩:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পুষ্পস্তবক অর্পণের পর। এসময় প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিসৌধে ফাতেহা পাঠ করেন। একই সময়ে তাঁরা মোনাজাত করেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিয়োগান্তক ঘটনায় শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে। প্রধানমন্ত্রীর পরিবারের অন্যসদস্যরা উপস্থিত ছিলেন জাতির পিতার সমাধিসৌধে।

সকালে সড়কপথে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। আজ রাতে টুঙ্গিপাড়ায় থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা হবে আগামীকাল শনিবার বেলা ২টায়। যৌথসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা যৌথসভার আগে আগামীকাল দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ তথ্য জানানো হয়েছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে। 

ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ এপ্রিল ২০২৬
জাবি শিক্ষার্থীকে ধাক্কার অভিযোগে রাজধানী পরিবহনের ৯ বাস আটক
  • ১৬ এপ্রিল ২০২৬
সেই কবির হোসেন একজন প্রান্তিক কৃষক ও বর্গাচাষী: সরকারের দুই…
  • ১৬ এপ্রিল ২০২৬
বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন…
  • ১৬ এপ্রিল ২০২৬
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প
  • ১৬ এপ্রিল ২০২৬
রুটিন নিয়ে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রীর বক্তব্যটি ‘গুজব’
  • ১৬ এপ্রিল ২০২৬