চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

০৫ জানুয়ারি ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহীন বাবু (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর-নাচোল সড়কের রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দুর্ঘটনা ঘটে। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান। তিনি জানান, নিহত ওই কলেজছাত্রের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবি ছাত্র বিপু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা

নিহত ওই কলেজছাত্র নাচোল উপজেলার কসবা ইউনিয়নের জাদুপুর গ্রামের মো. একরামুল হকের ছেলে। শাহীন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, শাহীন যখন সাইকেল চালিয়ে কলেজ যাচ্ছিল, ওই সময় চিনিয়াতলা নামক স্থানে একটি ধানবাহী ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে। 

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬