চাকরিতে কোটা পুনর্বহাল ও ভাতা দাবি মুক্তিযোদ্ধা নাতি-নাতনি সংসদের

০৫ জানুয়ারি ২০২৩, ০৫:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিভিন্ন দাবিতে মুক্তিযোদ্ধা নাতি-নাতনী সংসদের মানববন্ধন

বিভিন্ন দাবিতে মুক্তিযোদ্ধা নাতি-নাতনী সংসদের মানববন্ধন © সংগৃহীত

সকল চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ বিভিন্ন দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতি-নাতনী সংসদ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত মানববন্ধনে তারা এসব দাবি জানান।

মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। তাদের দাবিগুলো হলো- দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধা কোটা কিছু কমিয়ে হলেও সব পর্যায়ে কোটা পুনর্বহাল ও সংরক্ষণ করা; একইসঙ্গে তাদের জন্য আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রমোশন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা সন্তানদের প্রমোশন দেওয়া; বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের পরিবারের জন্য সুরক্ষা আইন পাস করা; দেশের সব হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে হয়রানি বন্ধ করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা; স্বল্প সুদে ঋণ ও সম্মানী ভাতা ৩৫ হাজার টাকায় উন্নীত করা।

এছাড়াও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০ শতাংশ আসন বরাদ্দ করা, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া সম্মানী ভাতা চালুর ঘোষণা বাস্তবায়ন করা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের মৃত্যুর পর তাদের নাতি-নাতনীর নামে ভাতা চালু করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: কোটা
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬