সরকারের পরিবর্তন চাইলে নির্বাচন করুন: ওবায়দুল কাদের

০৫ জানুয়ারি ২০২৩, ০৫:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © ফাইল ছবি

বিএনপিকে নির্বাচনে আসার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রংপুরে আমাদের শোচনীয় পরাজয় হয়েছে তার পরও আমরা মেনে নিয়েছি। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচন করুন। জনগণ চাইলে আছি না চাইলে নাই। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর সড়ক ভবনের মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির ৩০তম সম্মেলনের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির আন্দোলন অশ্বডিম্বের মত। ৩০ ডিসেম্বরে বিএনপি ঘোড়ার ডিম পেড়েছে সামনে একই হবে।

আরও পড়ুন: ছাত্রলীগের ভাইদের প্রতি আমার আলাদা আবেগ কাজ করে : মাহি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর রাষ্ট্রকে ভাবায়। নানা অজুহাতে বিদেশ যায়। কেউ কেউ কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে। এদের আমরা ঘৃণা করি।

সৎ থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন,  ভালো কাজ করতে হবে। যে অপকর্ম করবে, মানসম্মত কাজ করবে না তার ব্যর্থতাতার ভার মৃত্যুর পর তাকে বহন করতে হবে। খারাপ কাজের ব্যর্থতা ছেলে মেয়েদের বহন করতে হবে। সৎ থাকার চেষ্টা করতে হবে, একটা মানুষের জন্য কত টাকা দরকার? আমাদের বিবেককে প্রশ্ন করার সময় এসেছে। 

কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন ২৬ …
  • ১১ আগস্ট ২০২৬
হাদি হত্যায় জড়িতদের ও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ‘র’ প্…
  • ১১ আগস্ট ২০২৬
ইরানের হুমকির মুখে খাবার ট্রাকে লুকিয়ে বিমানবন্দরে যান ট্রা…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪টি মাদ্রাসায় শতভাগ ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত
  • ১১ আগস্ট ২০২৬
সকালেই একসঙ্গে ঝরল ৩ জনের প্রাণ
  • ১১ আগস্ট ২০২৬