কারাগারে থেকেই মাস্টার্স পরীক্ষায় বসছেন রিজভী

০৪ জানুয়ারি ২০২৩, ০৮:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী © ফাইল ছবি

কারাগারে আটক থেকেই এলএলএম (মাস্টার্স) পরীক্ষায় বসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আদালত আজ বুধবার (৪ জানুয়ারি) বিএনপির এ নেতাকে এলএলএম (মাস্টার্স) পরীক্ষার অনুমতি দিয়েছেন। রিজভী প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) করছেন।

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে পল্টন থানার মামলায় রিজভীর আইনজীবী কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রুহুল কবিরের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন।

রিজভীর আইনজীবীরা জানান, রুহুল কবির রিজভী আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ে এলএলএম পড়ছেন।

গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে বিকেলে অভিযান চালিয়ে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। সে মামলায় কারাগারে রয়েছেন তিনি।

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬