আজ থেকে রাজধানীর যেসব এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

০৪ জানুয়ারি ২০২৩, ০২:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © ফাইল ফটো

আজ বুধবার রাত থেকে রাজধানীর একাধিক জায়গায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদ অধিবেশন উপলক্ষে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হলো। এছাড়া যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষেধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

ট্যাগ: পুলিশ
মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬