ফখরুল-আব্বাসের জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

০৪ জানুয়ারি ২০২৩, ১২:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস © ফাইল ছবি

পল্টন থানায় করা পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। ফখরুল-আব্বাসের জামিন এর আগে বিচারিক আদালতে চার দফায় নামঞ্জুর হয়।

বুধবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয় জামিন আদেশ স্থগিত চেয়ে। এ আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে বিকেলে  আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির।

গতকাল মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দেন হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। একই সঙ্গে আদালত জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন, কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয় বিকেলে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়ার দাবি করে পুলিশ। এতে মামলা করা হয় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না এ মামলার এজাহারে।

ডিবি পুলিশ ফখরুল ও আব্বাসকে গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করে। পুলিশ তাদের আদালতে হাজির করে পরদিন ৯ ডিসেম্বর। 

চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
close